রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৩ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৩২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৩ জন, উত্তরা বিভাগ ১৩৭ জন গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশী মদ, ২ টি রাংচা কাগজ, ২ টি কর্ক, ১ টি ধারালো ছুরি, ৬ টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিও প্যাথিক ঔষধ, ১৪ টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।