জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে পেশাজীবী ফোরামের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভা পেশাজীবী ফোরামের সভাপতি মুহাম্মদ সাদিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি মুহাম্মদ জাকারিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পেশাজীবী ফোরামের জেলা সভাপতি ও জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মো. মাইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার মেয়রপ্রার্থী মুহাম্মদ তরিকুল ইসলাম, রহনপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. মাইনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবী ফোরামের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাইউম।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।