কুষ্টিয়ার ভেড়ামারায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার ভেড়ামারায় দুস্থ অসহায় শারিরীক প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর আব্দুল গফুর ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করেছেন।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর আব্দুল গফুর।

তিনি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাদের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সহজ করতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভেড়ামারা উপজেলা বাসি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক সম্পাদক ড.নুরুল আমিন জসীম, মাওলানা আব্দুল কাদের জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।