৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার (২৮ জুন ২০২৬) বিকেলে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়।
উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর মিলিয়ে চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন।