বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।
সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এস এম ফরহাদ। এছাড়া তিনি নিজেও এক দীর্ঘ আবেগঘন স্টেটাস দিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিক দায়িত্ব পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় আরও কয়েকজন কেন্দ্রীয় দায়িত্বশীল তাঁদের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক; শরীফ মাহমুদ, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক; মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক; রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক; নুরুল হুদা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক; আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক; হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক; শাহীন আহমেদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক।